Monday, January 6, 2014

জেনে নিন ইংরেজী শব্দের মজার মজার কিছু তথ্য


  1. Mozambique এমন একটি দেশের নাম যাতে সবগুলো vowel আছে।
  2. “a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।
  3. “ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।
  4. “Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে।
  5. “Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে (a-e-i-o-u) আছে।
  6. Q দিয়ে গঠিত সকল শব্দে Qএ পরে u আছে।
  7. Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই।
  8. Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৮টি vowel আছে।
  9. vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A (একটি) ও I (আমি) ।
  10. vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By।
  11. Assassination মনে রাখার সহজ উপায়হল গাধা-গাধা-আমি-জাতি।
  12. Lieutenant শব্দের উচ্চারণ লেফট্যান্যান্ট বানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-তুমি-দশ-পিপড়া।
  13. “Uncomplimentary” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হলশব্দের vowel গুলো উল্টো ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে।
  14. “Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের পূনারাবৃত্তি নাই।
  15. “study, hijak, nope, deft” শব্দগুলোর প্রথম ৩ টি অক্ষর ক্রমানুসারে আছে।
  16. “Executive ও Future” এমন দুটি শব্দ যাদের এক অক্ষর পর পর vowel আছে।
  17. 80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5, R=18 (অক্ষরের অবস্হানগত সংখ্যা) সুতরাং 12 5 20 20 5 18=80
  18. A1 একমাত্র শব্দ যাতে ইংরেজী অক্ষর ও সংখ্যা আছে।

Saturday, November 23, 2013

হতাশ মানুষকে যা বলবেন আর যা বলবেন না


আমাদের সবার চার পাশে অনেক মানুষ আছে যারা নানা কারণে হতাশায় ভোগে। তাদের সাথে কথা বলার সময় কি কি মাথায় রাখা উচিৎ আসুন তা জেনে নেই।

১. পাশে থাকার কথা জানান।
যা বলবেন: তুমি একা নও, পাশে আছি।
যা বলবেন না: তোমার চেয়ে অনেকেই খারাপ অবস্থায় আছে।

২. তাকে জানান, সে আপনার কাছে গুরুত্বপূর্ণ।
যা বলবেন: আমার কাছে তোমার গুরুত্ব অবশ্যই আছে।
যা বলবেন না: কেউ বলতে পারবেনা তাদের জীবনে সমস্যা নেই।

৩. তাকে সাহায্য করুন।
যা বলবেন: বুকে জড়াবো তোমায়?
যা বলবেন না: নিজের জন্য দুঃখ করা বন্ধ কর।

৪. হতাশা একটি কঠিন বাস্তবতা।
যা বলবেন: তুমি স্বাভাবিকই আছ।
যা বলবেন না: তুমি তো সব সময়ই হতাশ।

৫. আশার কথা শুনান।
যা বলবেন: খুঁজে দেখ এখনো অনেক পথ খোলা।
যা বলবেন না: হতাশ চেহারা নিয়ে ঘুরে বেড়িও না।

৬. হতাশা অতিক্রমের পথ দেখান।
যা বলবেন: যদি তোর ডাক শুনে কেই না আসে, তাবে একলা চল রে...
যা বলবেন না: তোমার নিজের দোষেই কিছু হয় না।

৭. তাকে বোঝান যে, আপনি তাকে বোঝেন।
যা বলবেন: তোমার কষ্টটা আমি অনুভব করতে পারছি না সত্যি, কিন্তু খুব ভাবে বুঝি কষ্টটা কোথায়।
যা বলবেন না: বিশ্বাস কর, আমি তোমার কষ্ট অনুভব করছি, আমারও একই সমস্যা হয়েছিল।

৮. আস্থা অর্জন করুন।
যা বলবেন: আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি না।
যা বলবেন না: তোমার যন্ত্রণা আর নিতে পারছি না।

৯. তার প্রতি যত্নশীল হোন।
যা বলবেন: তোমাকে সত্যি ভালবাসি (যদি সত্যি তা হয়)
যা বলবেন না: তোমার নিজের কথা বলতে বলতে বিরক্তি আসেনি এখনো?

১০. এক সাথে অর্জন কারা উপায় দেখান।
যা বলবেন: তোমার আচরণ বা কথায় আমি কষ্ট পাই না।
যা বলবেন না: মাতাল হইছো?

Meaning of Wife

Worries Invited For Ever
Who Irritates For Everything
Wonderful Instrument For Enjoyment
Women's Institute for Financial Education
Washing, Ironing, Feeding, Etc.
Worries Inherited For Ever
Worship, Instruction, Fellowship, Evangelism
Wonderful Item For Enjoyment
Washing Ironing Fun And Entertainment
Washing, Ironing, Feeding, Enjoyment
Wash, Iron, Fold, and Entertain
Washing, Ironing, Feeding, and Entertainment
Wonderful Instrument For Entertainment
Wholely Idiot and Funny Entertainer
Without Information Fighting Everytime
With Idiot For Ever

Sunday, August 25, 2013

খাঁটি মধু চেনার উপায়


খাঁটি মধু সম্পর্কে নিশ্চত হওয়ার সবচেয়ে ভাল উপায় যদি আপনি নিজে উপস্থিত থেকে মৌচাক থেকে মধু সংগ্রহ করে আনতে পারেন। কিন্তু সেই সুযোগ ক'জনেরই বা আছে। তাই আসুন জেনে নিই কিছু সহজ পরীক্ষা যার মাধ্যমে আপনি নিশ্চিত হবেন মধুটি কি খাঁটি নাকি নকল।

  • এক টুকরা কাগজের মধ্যে কয়েক ফোঁটামধু নিন। তারপর যেখানে পিঁপড়া আছে সেখানে রেখে দিন। পিঁপড়া যদি মধুর ধারে কাছে না ঘেসে তবে তা খাঁটি মধু। আর পিঁপড়া যদি তা পছন্দ করে তবে মধুতে ভেজাল আছে।
  • মধুকে ফ্র্রিজের মধ্যে রেখে দিন। খাঁটি মধু জমবে না। ভেজাল মধু পুরাপুরি না জমলেও জমাট তলানী পড়বে।
  • এক গ্লাস পানি নিয়ে এর মধ্যে এক টেবিল চামচপরিমাণ মধু নিন। খুব ধীরে ধীরে গ্লাসটি শেক করুন। যদি মধু পানিতে পুরাপুরি দ্রবীভূত হয়ে যায় তবে তা ভেজাল মধু। আর মধু যদি পানিতে ছোট ছোট পিন্ডের আকারে থাকে তবে তা খাঁটি মধু।
  • একটুকরা সাদা কাপড়ের উপর সামান্য পরিমাণ মধু নিন এবং এবং কিছুক্ষন পর কাপড়টি ধৌত করুন। ধোয়ার পর কাপড়টিতে যদি কোন দাগ থাকে তবে মধুতে ভেজাল আছে। আর যদি কোন দাগ না থাকে তবে মধু খাঁটি।

Wednesday, June 12, 2013

জাতীয় পরিচয়পত্র বাংলাদেশ : নম্বরের গোপন সংকেত

বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের নম্বরের গোপন সংকেত:
বাংলাদেশী হিসাবে আমাদের অনেকেরই জাতীয় পরিচয় পত্র আছে।
অনেকে এটাকে ভোটার আইডি কার্ড হিসাবে বলেন যেটা সম্পুর্ণ ভুল।
এটা ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র।
আপনারা দেখবেন এটার নীচে লাল কালি দিয়ে লেখা ১৩ সংখ্যার একটা নম্বর আছে যাকে আমরা আইডি নম্বর হিসাবে জানি কিন্তু এই ১৩ সংখ্যার মানে কি?
  • প্রথম ২ সংখ্যা: জেলা কোড। ৬৪ জেলার আলাদা আলাদা কোড আছে। ঢাকার জন্য এই কোড ২৬
  • পরবর্তী ১ সংখ্যা: এটা আর এম ও (RMO) কোড।
    • সিটি কর্পোরেশনের জন্য: ৯
    • ক্যান্টনমেন্ট: ৫
    • পৌরসভা" ২ 
    • পল্লী এলাকা: ১
    • পৌরসভার বাইরে শহর এলাকা: ৩
    • অন্যান্য: ৪
  • পরবর্তী ২ সংখ্যা: এটা উপজেলা বা থানা কোড
  • পরবর্তী ২ সংখ্যা: এটা ইউনিয়ন (পল্লীর জন্য) বা ওয়ার্ড কোড (পৌরসভা বা সিটি কর্পোরেশনের জন্য)
  • শেষ ৬ সংখ্যা: আই ডি কার্ড করার সময় আপনি যে ফর্ম পূরণ করেছিলেন এটা সেই ফর্ম নম্বর।
  • বর্তমানে আবার ১৭ ডিজিট ওয়ালা আইডি কার্ড দেয়া হচ্ছে যার প্রথম ৪ ডিজিট হচ্ছে জন্ম সাল।